- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সুহানা ইসলাম পাখি:
শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না দেওয়ার ঘোষণায় সরগরম হাওয়া বইছে উপজেলা গুলোতে। টাংগাইলের উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ধারাবাহিকতায় নতুন নতুন মুখ দেখা যাচ্ছে নির্বাচনে। নিজেরা ঘোষণা না দিলেও ইতিমধ্যেই জানান দিয়েছে সমর্থকরা। নির্বাচন নিয়ে উপজেলার গ্রামগঞ্জের হাট- বাজারে ও চায়ের দোকানে ভোটারদের মধ্যে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক। তাদের দাবি সৎ, নিষ্ঠাবান, উন্নয়নের রূপকার সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান। তারা যেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের,ভাইস চেয়ারম্যানদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করতে পারে এমনটাই চান।
সমর্থকদের আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী গ্রামের মরহুম ছমির ভেন্ডারের ছেলে এস,এম. আব্দুর রাজ্জাক (সাংবাদিক) ধনবাড়ী উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান প্রাথী হিসাবে এলাকায় পোস্টার লাগানো সহ সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন,আধুনিক ও স্মার্ট উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলব, ধনবাড়ী মানুষের জন্য সারাজীবন কাজ করেছি, ভবিষ্যতে একটি দায়িত্বশীল অবস্থানে থেকে মানুষে ভাগ্য উন্নয়নে ও বেকারত্ব দূর করতে চাই। সমাজ থেকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে চাই।
Comments are closed, but trackbacks and pingbacks are open.