- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বর্ণিল আয়োজনে বিগ বস ক্রিকেট টুর্নামেন্ট (সিজন ওয়ান) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারী ২০২৪) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদ আলী এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুজিবুর রশিদ।এসময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী ড.জিয়াউল ইসলাম মজুমদার,জেলা ক্রীড়া সংস্থা এর সদস্য দিলীপ কুমার দে,সদস্য আবু তাহের টিপু,ক্রীড়া সংগঠক আজহারুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধন পর্বে অতিথিরা বলেন,খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং সুস্থ রাখ।যুবসমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই।এসময় অতিথিরা,সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন।টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দলের সকল সদস্যদের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।নকআউট পদ্ধতি তে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এলজিইডি বনাম বান্দরবান গ্লাডিয়েটর্স মুখোমুখি হয়।খেলায় ৭ উইকেটে জয়লাভ করে বান্দরবান গ্লাডিয়েটর্স।ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মো.আকিব।দীর্ঘদিন পর স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করছে এবং উভয় দলের জন্য পনেরো ওভার করা ত্রিশ ওভারের খেলা অনুষ্ঠিত হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.