- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রাম চন্দ্র ঘোষ জেলা স্টাফ রিপোর্টার
কালিহাতী পৌরসভার চাটিপাড়ায় ময়মনসিংহ – টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার দুপুর দুইটার সময় ট্রাক বাস সিএনজি এর ত্রিমুখী সংঘর্ষে চালকসহ পাঁচজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। টাঙ্গাইল থেকে মধুপুর অভিমুখী যাত্রিবাহী বাসের সাথে টাঙ্গাইল অভিমুখী লালবালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় ট্রাক উল্টে সিএনজির উপর পড়লে সিএনজি আরোহী এবং চালক সহ পাঁচজন ঘটনাস্হলেই মারা যায়। ট্রাক উল্টে রাস্তার উপর পড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে ছিটকে বিদ্যুৎ এর খুঁটিতে আটকে যায়। এতে বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। মুহুর্তের মধ্যেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় । কালিহাতী থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.