- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ ইং উদযাপন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব কাছিয়াড়ায় ক্রিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু করেছেন ক্রিয়া অনুষ্ঠান। ক্রিয়া অনুষ্ঠান শেষে বিকাল ৩ ঘটিকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
সিদ্দিকুর রহমান রনির সঞ্চালনায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভুঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এফ এ মানিক,ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রামিম পলোয়ান,ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহাদাত তফাদার,বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন মোঃ ইয়াছিন পলোয়ান, মোঃ সোহাগ পলোয়ান,মোঃ মেহেদী হাসান ফখরুল,মোঃ আব্দুল আহাদ সহ আরো অনেকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.