- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোটার : যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারী এবং প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ওসির কার্যালয়ে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরিষাবাড়ী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনও ছাড় নাই। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এক্ষেত্রে উপজেলার সাবিক আইন শৃংখলা রক্ষায় সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত)ফয়সাল আহমেদ, সেকেন্ড দারোগা হুমায়ুন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ,সহ-সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু,নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সদস্য লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা, সদস্য বিজয় টিভি’র সোহানুর রহমান সোহান, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক মুক্ত খবর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি রাজু আহমেদ,আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন, দৈনিক নবতানের রমজান আলী, সৃষ্টি টিভি’র আবু সাইদ, দৈনিক প্রলয় উপজেলা প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ২০০৫ ইং সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন। তার পুর্ববর্তী কর্মস্থল জামালপুরের ওসি ডিবি থেকে গত ৬ নভেম্বর সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি নেত্রোকোনা জেলার মদন থানাধীন জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর ছেলে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.