- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য
কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা নভেম্বর) শিমলা বাজার প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায়,
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক, ১৪১, জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
আরো বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন,কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোকাদ্দেস আলী প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সরিষাবাড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক, অধ্যাপক মামুনুর রশিদ। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.