- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদন
টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় ৩৭ টি পূজা মন্ডবে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।
আজ ২ ৩ অক্টোবর ধনবাড়ী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি স,ম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী,মাইটিভি প্রতিনিধি হাফিজুর রহমান, স্বাধীন বাংলা নিউজ টিভি সম্পাদক এস,এম আব্দুর রাজ্জাক, দৈনিক আমার সংবাদ পত্রিকা প্রতিনিধি সৈয়দ সাজন আহমদ রাজু,স্বাধীন বাংলা নিউজ টিভি,কম্পিউটার অপারেটর জাহিদ সরকার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন ।
ধনবাড়ী রবিদাসপাড়া পূজামন্ডপ সমবায় সুপার মার্কেট পূজা মন্ডব পরিদর্শনের সময় পূজা মন্ডব কমিটির সভাপতি এর সাক্ষাতকার নেওয়ার সময় সে সাংবাদিকদের জানান আমাদের পূজা মন্ডবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা পাচ্ছি । আমরা নিরাপদে পূজা উদযাপন করতেছি ।
ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পূজা মন্ডব পরিদর্শনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতির খোজখবর নেন।
২০ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী দূর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.