- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঘুরনগাছ এলাকায় একটি ধান ক্ষেত থেকে রিফাত হোসেন (২২) নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় স্থানীয়রা গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
জানা যায় নিহত রিফাত হোসেন ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া বাজার এলাকার নুরে আলম এর ছেলে।
নিহত রিফাতের স্ত্রী জানান, আমার স্বামী অন্যের অটো ভাড়া চালাত। প্রতিদিনের মত গতকাল সকাল ৮টায় অটো চার্জার নিয়ে বেরিয়ে যান। দুপুরে খেতে আসবে কিনা ফোন দিলে জানতে চাইলে সন্ধ্যায় আসবে বলে জানান। পরে রাত আটটার দিকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে আসি এবং থানা পুলিশকে বিষয়টি অবগত করি। হত্যার বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Comments are closed, but trackbacks and pingbacks are open.