- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস,এম আব্দুর রাজ্জাক
টাংগাইলের ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধনবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার,কল্যাণ সমিতি এবং কর্মচারী, ও নকল নবিশবৃন্দদের আয়োজনে ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক , স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি, এর সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক , স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি, এর সাধারণ সম্পাদক শামীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক , স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি,সহসভাপতি রতন,সাংগঠনিক সম্পাদক মো: লুতফর রহমান,কোষাধ্যক্ষ, হাফিজুর রহমান লেবু,কার্যাকারি কমিটির সদস্য মো: আজহারুল ইসলাম,সাধারন সদস্য রফিকুল ইসলাম রফিক,দলিল লেখক মোশারফ হোসেন, সালমান খন্দকার তুলা,আ: ছালাম, ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের টিসি মহরা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করে সফলতার সাথে দীর্ঘ ৩ বছর দায়িত্ব পালন করেন তিনি। অনুষ্ঠানের পক্ষ থেকে ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি ও ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিস কর্মচারী ও নকল নবিশবৃন্দরা বিদায়ী এস,এম রুবেল পারভেজ কে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন,ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ যোগদানের পর হতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে, বিধি ও নিয়মের বাইরে গেলে কোন দলিল রেজিস্ট্রি করেননি। বক্তরা জানান, জমি কেনা-বেচা করতে আসা মানুষদের ঠকানোত দূরের কথা দলিল লেখক ছাড়াই সাধান মানুষ অতি সহজে সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ এর নিকট হতে দলিল সংক্রান্ত আইন পরামর্শ নিতে পারতেন।
ধরবাড়ী সাব-রেজিস্ট্রার অফিস সহকারী মোছাঃ আমিনা খাতুন জানান, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রার হিসেবে যোগদানের পরই সব কর্মকর্তা-কর্মচারীদের ডেকে উৎকোচ ও বখশিস নেয়ার ব্যাপারে নিষেধ করে কঠোর হুশিয়ারি দিয়েছেন। দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রারের অফিসে দুর্নীতি মুক্ত অফিস হিসাবে পরিচালিত হয়ে আসছে। দালালদের উৎপাত নেই। দলিল করতে আসা সাধারণ মানুষ যেকোনো অভিযোগ দিতে সরাসরি সাব রেজিস্টার এস,এম রুবেল পারভেজ কাছে আসছেন।
বক্তরা আরও বলেন,সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ যোগদানের পর থেকেই দলিল রেজিস্ট্রি বিষয়ে সবকিছু খুটিয়ে দেখে রেজিস্ট্রি করা শুরু করেন তিনি। প্রয়োজনীয় কাগজ বা তথ্য না পেলে সে জমি তিনি রেজিস্ট্রি করা বন্ধ করে দেন। প্রতিটি রেজিস্ট্রেশনের আগে দাতা ও গ্রহীতার সঙ্গে সরাসরি কথা বলার রীতি চালু করায় এ দপ্তরে দালালদের দৌরাত্ম শেষ হয়ে গেছে। এ কারণে দালাল ও টাউট শ্রেণির মানুষ মুক্ত অফিস হিসাবে পরিচালিত হয়ে আসছে।
ধনবাড়ী সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজ জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে, বিধি ও নিয়মের বাইরে গেলে আমি কোন দলিল রেজিস্ট্রি করি নাই।
তিনি বলেন, দপ্তর প্রধানের সদিচ্ছা থাকলে যেকোনো দপ্তরই ভালোভাবে পরিচালনা করা যায়। ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিস সরকারি নিয়ম মেনেই চলছে। আগামীতে আমি না থাকলে যে অফিসার আসবে সেই আমার মত করে ধনবাড়ী সাব-রেজিস্ট্রার অফিস সরকারি নিয়ম মেনেই চালাবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.