- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে অস্ট্রেলিয়া প্রবাসী এক প্রযোজক। তা নিয়ে কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে বিভিন্নভাবে সেই অভিযোগ থেকে শাকিবকে বাঁচাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী।
ইতোমধ্যে অপু সাবেক স্ত্রী হলেও বুবলী সাবেক না বর্তমান সেটা এখনো ক্লিয়ার না। তবে এই দুই চিত্রনায়িকাই শাকিবের দুই সন্তান জয় ও বীরের মা। তাই তো তাদের সন্তানদের বাবাকে অভিযোগ থেকে বাঁচাতে উঠে পড়ে লেগেছেন তারা। শাকিবের বিরুদ্ধে অভিযোগ তোলার পরপরই রহমত উল্লাহর সঙ্গে মীমাংসার উদ্যোগ নেন অপু।
অপুর উদ্যোগের ওই প্রযোজকের সঙ্গে ঢাকার একটি রেস্তোরাঁয় বৈঠকে বসেছিলেন শাকিব। তবে অপুর এমন পদক্ষেপের পর পিছিয়ে নেই বুবলীও। নানাভাবে সামাজিক যোগযোগমাধ্যমে তৎপরতা চালাচ্ছেন এই নায়িকা। সবশেষ সোমবার শাকিবকে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলী। সেখানে ওই অভিযোগের বিরুদ্ধে নানা প্রশ্ন ও যুক্তি তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার (১৫ মার্চ) শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত আবেদন জানান অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। তবে এই অভিযোগ অস্বীকার করে এর বিপরীতে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। তবে সেই মামলা নেয়নি থানা। এরপর রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শরণাপন্ন হন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.