- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজের পাঁচ বছরের এক কন্যা সন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক নারী। তাসনোভা ইকবাল নামে ওই নারী আবেদনটি করেন। দেড় বছর ধরে তাকে সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
আবেদনে শিশুটির বাবা মুসফেক আলম সৈকত, দাদা ড. শামসুল আলম ও দাদী মোমতাজ আলমকে বিবাদী করা হয়েছে।
গত ২১ অক্টোবর তাসনোভা ইকবালের পক্ষে ব্যারিস্টার সাবরিনা জেরিন এ আবেদনটি করেন।
শনিবার আইনজীবী সূত্রে বিষয়টি জানা গেছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, মুসফেক আলম ও তাসনোভা ইকবালের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু দেড় বছর ধরে মা তাসনোভা ইকবালের কাছ থেকে সন্তানকে দূরে রাখা হয়েছে। এই সময়ে সন্তানকে দেখতেও দেওয়া হয়নি।
আবেদনকারীর আইনজীবী জানান, এর আগে আমরা নিম্ন আদালতে সন্তানকে দেখতে চেয়ে আবেদন করেছিলাম। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনোভা ইকবাল শিশুকে নিজের জিম্মায় নিতে চান। এজন্য গত ২১ অক্টোবর আবেদন করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.