- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ (বৃহস্পতিবার) আফগানিস্তান সফরে গেছেন। গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি কাবুল সফরে গেলেন।
শাহ মাহমুদ কোরেশির সঙ্গে রয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই প্রধান ফয়েজ হামিদ। সেপ্টেম্বর মাসে তালেবান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয়ার পর কোরেশি হচ্ছেন আফগানিস্তান সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা।
কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর মেহমুদ কোরেশিকে স্বাগত জানান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমদ খান।
একদিনের এ সফরে কোরেশি আফগান পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, তিনি আফগানিস্তানের আরো বিশিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার উপায় নিয়ে আলোচনা হবে। শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তবে তালেবান সরকারকে স্বীকৃতির বিষয়ে কোনো আলোচনা হবে কিনা তা পরিষ্কার নয়। ধারনা করা হয়- তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তান হবে প্রথম সারির দেশ যারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.