কিশোরগঞ্জ উপজেলায় মাগুড়া ইউনিয়নের আবারও এগিয়ে ৫টি ওয়ার্ডের মেম্বর

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী) ঃএবার আসন্ন ইউপি নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাগুড়া ইউনিয়নের দায়িত্ব থাকা নয়টি মেম্বরের মধ্যে আবারও এগিয়ে রয়েছেন ৫টি ওয়ার্ডের মেম্বর।মেম্বর হয়ে সফলতার সাথে কাজ করায় আবারো ওয়ার্ডবাসীর কাছে মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ৫টি ওয়ার্ডের মেম্বরগন।অত্র প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে জানাগেছে,তারা সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনে জাগ্রত ছিলেন।তাদের সকল কর্মকান্ড ছিল নির্ভুলতার ছোয়া।তারা জনসাধারনের পাশে থেকে উন্নয়ন মুলক কাজসহ তাদের প্রাপ্য সেবা পৌছে দিয়েছেন।তাদের কাজে মুগ্ধ হয়ে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর হিসেবে আবারো জয়ী করতে চায় প্রত্যেক অত্র ওয়ার্ডের জনসাধারন।এগিয়ে রয়েছেন ৯নং ওয়ার্ডের মেম্বর শরিফুল ইসলাম,২নং ওয়ার্ডের মেম্বর ফজলার রহামান,৪নং ওয়ার্ডের মেম্বর আহাদ আলী,৫নং ওয়ার্ডের মেম্বর লিয়াকত আলী,১নং ওয়ার্ডের মেম্বর মমতাজুল রহমান সুজন।

ফজলার রহমান সততা ও দক্ষতা এবং নিষ্টার সাথে কাজ করে মানুষের পাশে দাড়িয়েছেন। তার এ সততা দেখে আবারো মেম্বর হিসেবে দেখতে চান এলাকাবাসী। এদিকে শরিফুল ইসলাম সকল শ্রেনীর মানুষের কাছে সবসময় পাশে থেকে কাজ করে আবারও মেম্বর প্রার্থী হিসেবে জনপ্রিয়তা র্শীষে রয়েছেন তিনি। মমতাজুল রহমান সুজন সততা ও নিষ্ঠার সাথে করেছে বিধায় এবারোm মেম্বর নিশ্চিত হবে বলে এলাকাবাসীর মুখে শোনা যায়।m লিয়াকত আলীর ব্যবহার ও সততায় এবং উন্নয়নমুলক কাজ দেখে আবারো মেম্বর হিসেবে দেখতে চান এলাকাবাসী। এদিকে সততা ও দক্ষতার সাথে কাজ করে মানুষের কাছে প্রিয় হয়েছেন মেম্বর আহাদ আলী। সকল অত্র ওয়ার্ডের বিভিন এলাকা ঘুরে জনসাধারনের মুখে এসব কথা শোনা যাচ্ছে।আবারো দায়িত্ব থাকা ৫টি মেম্বর আবারো মেম্বর নির্বাচিত হবেন বলে জানাগেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.