- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারীতে গলায় ওড়না পেচিয়ে শাবনুর (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নিহত শাবনুর উপজলার দাতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দঁাতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য জানান, দঁাতভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্ানীয় সংরক্ষিত মহিলা সদস্য সারজিনা আক্তার জোছনার স্বামী রফিকুল ইসলাম।
তিনি জানান, শনিবার গৃহবধূ শাবনুরের স্বামী আনোয়ার হোসেন বাহিরে যান। এসময় আনোয়ার হোসেনের বাবা ও মা বাড়ির বাহিরে দিনমজুরের কাজ করতে গেলে গৃহবধূ শাবনুর ফঁাকা বাড়িতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ধর্ণায় ঝুলে আত্মহত্যা করেন। এসময় প্রতিবেশীরা ওই গৃহবধূর কোন সাড়া শব্দ না পেয়ে বাড়িতে এসে গলায় ওড়না পেচিয়ে ঘরের ধর্নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্ানীয়রা ছুটে আসেন।
তিনি আরও জানান, খবর পেয়ে আমি ঘটনাস্ল গিয়ে ওই গহবধুকে গলায় ওড়না পেচিয় ঝুলন্ত অবস্ায় দেখতে পাই। গৃহবধূ শাবনুর মাঝে মধ্যে হঠাৎ বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। সম্ভবত তার কোন মানসিক সমস্যা আছে। তবে কি কারনে স আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা থানায় যাছি অভিযোগ দিতে।
রৌমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বলেন, একজনের আত্মহত্যার খবর শুনেছি। এবিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.