- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ফটিকছড়ি প্রতিনিধি :
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে চৌদ্দ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড করলে হবে না।
এর সাথে আরো ৩টি বিষয় সংযুক্ত করতে হবে। প্রথমত- ধর্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনতে হবে এবং সর্বোচ্চ ৬ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত- কেউ যাতে ইচ্ছাকৃতভাবে বিচারকার্যে দীর্ঘ সময়ক্ষেপণ করতে না পারে- আইনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তা উল্লেখ থাকতে হবে। তৃতীয়ত- এ আইনের অপব্যবহারে কেউ যেন হয়রানির শিকার না হয়- সে বিষয়টিও উল্লেখ থাকতে হবে।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এছাড়া, বিবৃতিতে সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে; তার তীব্র নিন্দা এবং এসব ঘটনায় যে বা যারা জড়িত- তাদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তরিকত ফেডারেশন চেয়ারম্যান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.