- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর (বাড়ইপাড়া) গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে বিনিময় পরিবহনের শ্রমিক মোঃ উজ্জল মিয়া (৩৪) গত ২৫ অক্টোবর ২০২০ইং তারিখে সকাল ১১.৩০ ঘটিকার সময় নিজ বসত ঘরে ধরনা সাথে উড়না গলায় পেছিয়ে আত্বহত্যা করেছে। জানাযায় উজ্জল মিয়া এক ছেলে ও দুই মেয়ের জনক।
পেশায় পরিবহন শ্রমিক। স্থানীয় ইউপি মেম্বার মো: আছর আলী জানায় উজ্জল প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে থাকত। এলাকার কারও সাথে তেমনটা সখ্যতা ছিল না। এ বিষয়ে এ প্রতিবেদক ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চান মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.