- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তবে, শিশুদের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে তাদের ফাঁসানো হয়েছে।
গত মঙ্গলবার, ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার চার খেলার সাথীর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করে ওই শিশুর বাবা। মামলায় উল্লেখ করা হয় রবিবার বিকেলে বাগানের মধ্যে খেলার সময় আসামিরা তার মেয়েকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেলে শিশু আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক বলেন, ‘অভিযুক্ত প্রতিটি শিশুর বয়স ১০ থেকে ১১ বছর। অভিযুক্ত শিশুদের আদালতে প্রেরণ করা হয়। অভিযোগের তদন্ত চলছে।’
মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ওই চার শিশুকে তাদের বাবা-মায়ের জিন্মায় দেয়ার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.