মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পাচারকালে ডিজেলসহ তিন চোরকারবারী আটক

কামরুজ্জামান জসিম, মোংলা থেকে:

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে পাচারের সময় ১ হাজার ৫শ ৫০ লিটার ডিজেলসহ (জ্বালানী তেল) তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেঃ এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় বিদেশী জাহাজ থেকে পাচারকালে ১ হাজার ৫শ ৫০লিটার ডিজেল ও একটি ট্রলারসহ তিন চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা। আটককৃতরা হলো মোংলার কানাইনগর এলাকার ফারুক খাঁনের ছেলে হাবিব খাঁন (৪৫), আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)। জব্দকৃত মালমালসহ আটককৃতদের মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর হস্তান্তরকৃত চোরাকাবারীদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.