- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জাফর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গবিন্দপুর গ্রামে ঘরে ঢুকে স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলো উপজেলার গবিন্দপুর গ্রামের মৃত হিপাত মোল্লার ছেলে ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী রজিনা খাতুন (৪৫)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, ধারনা করা হচ্ছে গতকাল শনিবার রাতে কে বা কারা গবিন্দপুর গ্রামের স্বামী ইয়ার আলী ও স্ত্রী রজিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে আবদ্ধ করে রাখে।
তিনি বলেন, স্থানীয়রা রবিবার সারাদিন তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে স্বামী ও স্ত্রী দু’জনের লাশ দেখতে পায়।
পরে সন্ধ্যায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.