আইসিসির সদর দপ্তরে করোনার হানা, অফিস বন্ধ ঘোষণা

এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। দুবাইয়ের আইসিসি’র এই কার্যালয়ে কর্মরত কয়েকজন স্টাফ করোনায় পজিটিভ হয়েছেন।

সতর্কতা হিসেবে আইসিসি’র এই সদর দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে।
সবাইকে বাসা থেকে অনলাইনে কাজ করতে বলা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের গৃহীত স্বাস্থ্য সুরক্ষা বিধি বিধান অনুযায়ীই সার্বিক ব্যবস্থা নিচ্ছে আইসিসি।

আইসিসি’র যেসব স্টাফ করোনায় পজিটিভ হয়েছেন বিধি মোতাবেক তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.