- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার জেলার আটটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে দেশের বিভিন্ন স্থানে একযোগে ইতোমধ্যে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে আট থানায় শূন্য হওয়া পদে নতুন ওসিদের পদায়ন করা হয়েছে। কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
নতুনভাবে দায়িত্ব নেয়া ওসিরা হলেন- সাতক্ষীরা থেকে আসা পুলিশ পরিদর্শক শেখ মুনিরুল গীয়াস কক্সবাজার সদর মডেল থানায় ওসি; সিরাজগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান টেকনাফ মডেল থানার ওসি; সুনামগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক আহাম্মদ সনজুর মোরশেদ উখিয়া থানার ওসি; নওগাঁ থেকে আসা পুলিশ পরিদর্শক মো. আবদুল হাই মহেশখালী থানার ওসি; গোপালগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক সাকের মো. জুবায়ের চকরিয়া থানার ওসি; নীলফামারী থেকে আসা পুলিশ পরিদর্শক কেএম আজমিরুজ্জামান রামু থানার ওসি; ডিএমপি থেকে আসা পুলিশ পরিদর্শক মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম পেকুয়া থানার ওসি ও মৌলভীবাজার থেকে আসা পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন কুতুবদিয়স থানার ওসি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.