আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুমিন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করলে ও কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রচারে ব্যস্ত আ,লীগ, বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থীরা।

এবার কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ,লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: মমিনুর রহমান মুমিন। সাবেক এই তুখোড় ছাত্রলীগ নেতা মো: মমিনুর রহমান মুমিন পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ের কে ইতিবাচক হিসাবে দেখছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ছাত্র নেতৃত্ব প্রদান কালে প্রতিবাদী কন্ঠ ও সাহসীকতার জন্য সর্বমহলে তিনি সু- পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব প্রদানের যোগ্যতা, সততা ও শিক্ষা এই তিনটি বিষয় পৌরসভার ভোটারদের বিবেচনায় বেশ এগিয়ে রাখছে তাকে। বিশেষ করে সংকটময় সময় যেমন করোনা পরিস্থিতিতে মানুষের জন্য নগদ অর্থ, খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেমন জীবন বাজি রেখে মানুষের দ্বারেদ্বারে গেছেন, তেমিন বণ্যা ও শীতকালে মানুষের পাশে দাড়িয়েছেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শীতবস্ত্র নিয়ে ।

এছাড়া বিভিন্ন উৎসবে আনন্দ ভাগ করার জন্য নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সহায়তা করেছেন।এছাড়াও গরীব অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন সব সময়ই । মোটকথা ব্যক্তি জীবনে ওনি একজন ভদ্র, নম্র ও সদাহাস্যজ্বল সাদা মনের মানুষ।

মেয়র পদে প্রার্থী হওয়া সম্পর্কে তিনি আমাদের বাংলার সংবাদের রৌমারী উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান রুবেল কে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় তাহলে জনগণের কল্যানে কুড়িগ্রাম বাসীর জন্য নিবেদিত ভাবে কাজ করে যাব।

Comments are closed, but trackbacks and pingbacks are open.