- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ সরকার বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন প্রশ্নবিদ্ধ। তাদের (আওয়ামী লীগ) সরকার গঠন এবং ক্ষমতায়ন সবকিছুই প্রশ্নবিদ্ধ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।
পাপিয়া বলেন, প্রশ্নবিদ্ধ সরকারকে প্রশ্নবিদ্ধ করার কোন প্রকার মনোবৃত্তি আমাদের নেই। কারণ তারা তো প্রশ্নবিদ্ধ ক্ষত-বিক্ষত, প্রশ্নবিদ্ধের জালে জর্জরিত। প্রশ্নবিদ্ধ দ্বারা তারা নিমজ্জিত। দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ করার মত কোন অনু পরিমাণ জায়গা এদের মধ্যে নেই।
বিএনপির এই নেত্রী বলেন, বর্তমানের সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ। ভোটার ভোট কেন্দ্রে গেলো কিনা এটা তাদের কোনো বিষয় নয়। কোনরকম একটা নমিনেশন পেলে সকাল বেলা ঘুম থেকে জেগে উঠে শুনবে পাস হয়ে গেছে। তার পরের দিন গেজেট প্রকাশ হয়ে যাবে। সরকার বলছে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে নিজেরা চলে গেছেন ঘরের মধ্যে, তারা সবকিছু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করছে। মার্চ মাসের পর থেকে কখনো দেখি নাই তারা প্রকাশ্যে কিছু করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবকিছু করছেন। তাহলে নির্বাচন প্রত্যক্ষভাবে দেওয়াটা কি ঠিক হয়েছে?
তিনি বলেন, উনাদের (আওয়ামী লীগ) অশুভ তৎপরতা তারা ছাড়ছে না। এখন নির্বাচনটা হচ্ছে গুরুত্বহীন নির্বাচন। নির্বাচনতো ভোটারবিহীন নির্বাচন, নির্বাচন নামেমাত্র নির্বাচন। এই নামেমাত্র নির্বাচনে অংশগ্রহণ করলেও যা, আর অংশগ্রহণ না করলেও তাই। যার কারণে বিএনপি করোনার মধ্যে নির্বাচনে অংশ নেয়নি। এখনো করোনা আছে, ব্যাপক মাত্রায় আছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.