বিকেএসপিতে অনুশীলন শুরু করলেন সাকিব

শাওন

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সাকিব আল হাসান। শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন শুরু করেছেন তিনি। তার অনুশীলন তত্ত্বাবধান করছেন শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এর আগে বুধবার দীর্ঘ ৬ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব।

এরপর তার করোনা পরীক্ষা করা হয়। এর আগে, শুক্রবার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের প্রস্তুতি নেন তিনি। শুক্রবারই তিনি বিকেএসপিতে চলে যান। সেখানে তিনি উঠেছেন ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে।

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের। আইসিসির নিষেধাজ্ঞার কারণে এই সময়ে বিসিবির প্রত্যক্ষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন সাকিব। https://www.youtube.com/watch?v=3NvoOyO59AY

তাই তিনি অনুশীলনের জন্য বিকেএসপিকে বেছে নিয়েছেন। অনুশীলন শেষে শ্রীলঙ্কায় একক ভাবে যাবেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই মাঠে নামার কথা রয়েছে তার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.