- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোস্তাক আহমেদ
একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম আবারও কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সবজির পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে শুক্রবার দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ ও আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।
গত বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়। সেসময় প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিলো। যা নিয়ে সারাদেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছিলো।

Comments are closed, but trackbacks and pingbacks are open.