টাঙ্গাইলের ধনবাড়ীতে আঁধা কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে আঁধা কেজি গাঁজাসহ মো. সুজন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে শনিবার (০৮ আগষ্ট) সন্ধ্যায় গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেফতার সুজন মিয়া উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামারপাড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এদিকে সজুনকে গ্রেফতার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

অপরদিকে ‘প’ আদ্যক্ষরের মহিলা আওয়ামী লীগের নেত্রী পরিচয় দানকারী এক মহিলা মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেফতারের পর ছাড়ানোর জন্য পুলিশের সাথে অসৌজন্য আচরণ করে এবং সুজন ও ওই নেত্রী পুলিশের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটায়। এ তথ্য ধনবাড়ী থানা পুলিশ নিশ্চিত করেছে।

ধনবাড়ী থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামারপাড়া গ্রাম থেকে সুজন মিয়াকে আঁধা কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। সুজন দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসায় জড়িত। সে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে শনিবার রাতেই মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার (০৯ আগষ্ট) টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.