- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

টাঙ্গাইল (মধুপুর) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে রড কারখানার শ্রমিক আরশেদ আলীর চাঞ্চল্যকর হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা।
বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১০টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে মধুপুরবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে নিসংশ এই হত্যা ঘটনায় স্ত্রী রেহেনা, আব্বাছ, শ^শুর ও শ্যালক স্বপনকে ফাঁসির দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মৃত আরশেদ আলীর স্ত্রী রেহেনা, স্বশুর, দুলাভাই আব্বাছসহ হত্যাকান্ডের সাথে যারা জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক।
গত ১৮ মে উপজেলার মির্জাপুর ইউনিয়নের থলবাড়ী গ্রামের স্ত্রী রেহেনা অসুস্থ্যতার কথা বলে ডেকে এনে দুলাভাই আব্বাছ, শ^শুর, শ্যালক স্বপনকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ীর সুপারি গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রেখে গেলে মধুপুর থানা পুলিশ আরশেদ আলী (৩২) এর মরদেহ উদ্ধার করে ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.