- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গাজী জলিল কুমিল্লা
কুমিল্লার চান্দিনায় রয়েল কোচের বাস থেকে ১৪৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অনিক(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় রয়েল কোচের একটি বাসে(ঢাকা মেট্রো ব ১৫- ৬২৬৮) তল্লাসী চালিয়ে ১৪৬০ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনা জড়িত থাকার দায়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক মাদক পাচারকারী অনিক কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চম্পকনগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী নতুন কৌশল অবলম্বন করে সিটের নিচে চুম্বকের মাধ্যমে প্যাকেটগুলো আটকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে সফল হই। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.