- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে অবৈধভাবে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স তৈরির সময় সিল ও ও কাগজপত্রসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের কলেজ মোড়স্থ আলিফ কম্পিউটারে অভিযান চালিয়ে ৬টি সিল ও ৩টি পিসিসহ ৩জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন থরে একটি অসাধু চক্রের সহায়তায় গাড়ির ড্রাইভিং লাইসেন্স তৈরি ও দালালির সাথে জড়িত ছিল।
কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক প্রয়োজন এ লক্ষে কুড়িগ্রাম পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.