- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
বলিউডে সিনেমা ‘চেহরে’ থেকে সরিয়ে দেওয়া হল তারকা অভিনেত্রী কৃতি খারবান্দাকে। সম্প্রতি এমন খবরেই তোলপাড় হয়ে যায় বলিউড। কিন্তু কৃতিকে কেন অমিতাভ এবং ইমরান হাসমির সিনেমা থেকে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভিন্ন তথ্য।
জানা যায়, পরিচালক রুমি জাফরির এ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বাইতে পরপর দু’দিন শ্যুটিংও সেরে ফেলেন। কিন্তু এরপরই ইমরান হাসমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।
তার দাবি, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না গল্পের জন্য। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপরই বেঁকে বসেন কৃতি। ফলে অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সিনেমা থেকে তিনি বেরিয়ে যান।
কৃতি বলেন, কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনও দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে কীভাবে নাক উঁচু স্বভাবের বলে কেউ দাগিয়ে দিতে পারেন। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে না চাওয়াটা অভিনেতার একদম নিজস্ব বিষয়।
বর্তমানে পাগলপন্থির প্রমোশনে ব্যস্ত কৃতি। এই সিনেমার শ্যুটিংয়ের সময়ই অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কৃতি খারবান্দা। সম্প্রতি তার অভিনীত মুক্তি পায় হাউজফুল-৪। এ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.