- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মো: আ: হামিদ
টাাঙ্গাইলের মধুপুরে ইটভাটার মাটি বহনকারী হাইড্রোলিক ট্রাকচাপায় আবুল হোসেন খান (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছার গরম বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন খান মধুপুর পৌর এলাকার নাগবাড়ী গ্রামের মৃত ইউনুস খানের ছেলে। প্রত্যক্ষদর্শী গন জানান, রোববার সন্ধ্যায় রিকশা ভ্যানে মধুপুর আসার পথে গরম বাজার এলাকায় ভ্যান থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যান আবুল হোসেন। পরে ভ্যানে ওঠার সময় পাশ দিয়ে স্থানীয় ইটভাটার মাটি টানার ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা থেতলে যায়। দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মধুপুর থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.