- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা চলতি বছর বসিরহাট থেকে বিপুল ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদ নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
নায়িকার পারিবারিক সূত্রে খবর, রবিবার রাত সাড়ে নয়টার দিকে আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।
নুসরাতের অন্য আরেক ঘনিষ্ঠ সূত্র জানায়, শ্বাসকষ্টের জন্যই নায়িকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমার রোগী। তার দ্রুত আরোগ্য কামনা করে মিডিয়ার সাহায্য প্রার্থনা করেছেন তারা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.