- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও মহিলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে। গত ২৪শে অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শেরপুর টাউন কলোনী এলাকার নিজ কার্যালয়ে সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে এ ভ্যান গাড়ী বিতরণ করা হয়।
উক্ত ভ্যান বিতরণ অনুষ্ঠানে মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমরানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রশিদ, নিপা আক্তার ও সুজন কুমার প্রমুখ। এ সময় যেসব সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে পায়ে চালিত ভ্যান বিতরণ করা হয় তারা হলেন-উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের মৃত শাহাদতের ছেলে আব্দুল মান্নন, ঘোলাগাড়ী গ্রামের মৃত সোবাহানের ছেলে রমজান আলী, জমির হোসেনের ছেলে মুঞ্জুরুল ইসলাম ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মজনুর ছেলে মাসুদ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.