- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর, তার দুই বছর বয়সী মেয়ে মঞ্জিলা এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান।
স্থানীয়রা জানান, রাহবার এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসটি শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্র
ণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের ধানের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ছয়জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া নিহতদের লাশ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সত্যতা নিশ্চিত করছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.