- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে বেসরকারী সংস্থা আশা কুড়িগ্রাম।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম টাউন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম ও আশার প্রোগ্রাম ডিরেক্টর মো: হামিদুল ইসলাম প্রমুখ।
এসময় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৫ লাখ ৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.