- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরকার সম্পূর্ণভাবে প্রশাসনের ওপর নির্ভরশীল বলেই নুসরাত হত্যায় দায়ী কোন পুলিশ সদস্যের শাস্তি হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার দমন পীড়নের মধ্য দিয়ে টিকে থাকতে চায়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দেশে ফিরে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশের ওপর নির্ভরশীল বলেই নুসরাত হত্যাকান্ডের রায়ে কোন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়নি।
ভোলার ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় কোনো মহল থেকে উস্কানি দেয়া হয়েছিল। দেশে ভিন্নমত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। পুলিশের গুলি নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, বুয়েটের ঘটনা দুঃখজনক, মর্মান্তিক। ক্ষমাহীন অপরাধ। সরকারের নৈরাজ্যের কারণেই বুয়েটের আবরার হত্যাকাণ্ড। এই জন্যই সরকারের পদত্যাগ করা উচিত ছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.