- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৪০) নামের সেনাবাহিনীর একজন কর্পোরাল নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮ টার দিকে সীমাবাড়ী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ররোয়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্য এবং বগুড়ার মাঝিড়া সেনানিবাস শাখা ডিজিএফআইএ কর্মরত ছিলেন। তিনি ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন।
জানা যায়, গত শনিবার রাজবাড়ি জেলা সদরের ভাটকি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে রবিউল ইসলাম গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ায় স্ব-কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে আনুমানিক রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ররোয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত যানবাহনটি বাস না ট্রাক তা জানা সম্ভব হয়নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.