- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টারঃ
মাদক জঙ্গীবাদ সন্ত্রাস বাল্যবিবাহ বিরোধী সমাবেশ রংপুরের তারাগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১০টায় তারাগঞ্জ ওয়াক্ফ সরকারি কলেজ মাঠে ওই সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল বারী মন্ডল। ওই মাদক জঙ্গীবাদ সন্ত্রাস বাল্যবিবাহ বিরোধী সমাবেশ বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান,সহ-সভাপতি আফজালুল হক, ওসি জিন্নাত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন,শিক্ষক, শিক্ষার্থী, তারাগঞ্জ থানার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশ ও স্বাধীনতার উপর ইতিহাস জ্ঞান অর্জন করতে বলেন, জাতীয় স্মৃতি সৌধ ও বীর শ্রেষ্ঠদের প্রশ্ন পর্বে পূর্ণতা প্রকাশে অতিথিদের সামনে তারাগঞ্জ ওয়াক্ফ সরকারি কলেজের দুই শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও পুরুস্কার দেন। তিনি মাদক বিরোধী কুফল ব্যাখ্যা করেন ও আইনী বিভিন্ন দিক তুলে ধরেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.