- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
দুর্গাপুরে নবীনলীগের সভাপতি কাউসার তালুকদার (২১) এর খুনের ঘটনার সাথে জরিত অপর এক আসামী জহিরুল (২০) কে গ্রেফতার করা হয়। বৃহঃস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশ তাঁকে গ্রেফকার করেছে।
এ বিষয়ে পুুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহিরুল (২০) কে গ্রেফতার করা হয়। জহিরুল বাগিচাপাড়া এলাকার মৃত- আঃ হক এর ছেলে। এ মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সিনিয়র এস.আই মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেফতার কৃত আসামী বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে খুনের ঘটনায় সহযোগিতা করার প্রাথমিক প্রমান থাকায় তাকে গ্রেফতার করা হয়। কাওসার হত্যা মামলায় এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখঃ গত মঙ্গলবার রাতে দুর্গাপুর পৌর শহরের পুলিশমোড় এলাকায় ওই খুনের ঘটনা ঘটে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.