- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক

এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে পুরান ঢাকার শ্যামপুর ও গেন্ডারিয়াবাসী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, শ্যামপুর ও গেন্ডারিয়া থানার বহু মামলার আসামি ও জুয়ার বোর্ড পরিচালনাকারী আবুল হোসেন ও তার স্ত্রী আছমা আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। হাবিবুর রহমান রবুসহ তারা নিরীহ জনসাধারণকে ভয়-ভীতি, হুমকি, মিথ্যা মামলা ও জন হয়রানিমূলক অপপ্রচারের সঙ্গে যুক্ত।
তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধীদের বিচারের জোর দাবি জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.