সরিষাবাড়ী প্রতিনিধি ঃ ‘ভাইয়েরা আমার, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরাট কন্ঠে এই আওয়াজে আজ সারা দেশ মূখর হবে। আজ ( রবিবার ) ঐতিহাসিক ৭ মার্চ, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ( তৎকালীন রেসকোর্স ময়দান ) ১৯ মিনিটের এক যাদুকরী ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু।

এর পরই সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলার পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসুচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও সকাল থেকেই উপজেলার সকল ওয়ার্ড, পৌরসভা, পাড়া, মহল্লায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.